সর্বশেষ সংবাদ :

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মুন্ডুমালা দুই লাখ টাকার ভেজাল ও নিম্ন মানের কীটনাশক জব্দ

বরেন্দ্র প্রতিনিধি: চলছে আমনের ভরা মৌসুম। আমনের উৎপাদনের অর্ধেক খরচই যায় কৃষকের কীটনাশক ব্যবহারে। ক্ষেতে একাধিক কীটনাশক ব্যবহার করেও পোকা ও পচন দুর করতে পারছে না এমন ভরি ভরি অভিযোগ কৃষকের। বাজারে ভেজাল ও নকল কীটনাশকে ভরে গেছে। কৃষকদের এমন অভিযোগের প্রেক্ষিতে কীটনাশক দোকানে অভিযানে নেমেছে রাজশাহীর তানোর উপজেলা কৃষি বিভাগ ও উপজেলা প্রশাসন।
বৃহপতিবার সকালে উপজেলার মুন্ডুমালা পৌর বাজারে বালাইনাশক ডিলার মের্সাস হাফিজ ট্রেডার্সে অভিযান চালায় উপজেলা কৃষি কর্মকর্তা ও তানোরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব সংকর বসাকের ভ্রাম্যমাণ আদালত।
সে দোকানে থাকা অনুমোদনহীন কোম্পানী ও ভেজাল প্রায় ২ লাখ আট হাজার ৪শ টাকার মূল্যে কীটনাশক জব্দ করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদলতের নির্দেশে ভেজাল কীটনাশকগুলো ধংস করে মাটিতে পুতে ফেলা হয়েছে। কীটনাশক ডিলালের মালিক হারুন অর রশিদকে ১০ হাজার টাকা জরিমনা করা হয়।
অভিযানে থাকা তানোর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সুভাস কুমার মন্ডল জানান, নিম্নমানের ও ভেজাল কীটনাশক কিছু দোকানী বেশি লাভের আশাই বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে। এর প্রেক্ষিতে মের্সাস হাফিজ ট্রের্ডাস অভিযান চালানো হয়েছে। তার কাছে থাকা শরিফ এগ্রো বিলবেন নাজ কেয়ার নাজ ফস উজালা ও রবিনসহ নিন্মমানেরে কীটনাশক পাওয়া গেছে। এগেুলো জব্দ করে ধংস করা হয়েছে। এ অভিযান অব্যহত থাকবে।


প্রকাশিত: October 16, 2026 | সময়: 3:45 am | সুমন শেখ