, , ।
স্টাফ রিপোর্টার: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিয়েছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। সোমবার আরডিএর সভাকক্ষে পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে সহায়তার চেক তুলে দেন তিনি।
এ সময় বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা চেক গ্রহণ করেন। অনুষ্ঠানে আরডিএর সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপনে পূজামণ্ডপগুলোর পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ সহায়তা দেওয়া হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও সামাজিক সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় হবে।