তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: জেলা শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসা, রাজশাহীর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়। রবিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ এবং অতিরিক্ত পরিচালক (আইকিউএসি) রাজশাহী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথিরা হলেন অ্যাড. আবু মুহাম্মদ সেলিম, প্রফেসর ড. আতোয়ার রহমান, সাইয়িদা হাফছাসহ তানযীমুল উম্মাহর ৬ শাখার দায়িত্বশীলবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল। অনুষ্ঠানে সমাপনি বক্তব্য রাখেন- মুহাম্মাদ হাবীবুল্লাহ আল আমিন ডিরেক্টর তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। অনুষ্ঠানে ২৪০ জন ছাত্রীকে বিভিন্ন বিষয়ে পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, রাজশাহীতে অবস্থিত তানযীমুল উম্মাহ মাদরাসার ৬টি শাখার আলাদা আলাদা পুরস্কার বিতরণী অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। সর্বমোট প্রায় ১৩০০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।


প্রকাশিত: October 13, 2026 | সময়: 6:05 am | সুমন শেখ