, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে ঢাকা ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছে। বৃহস্পতিবার সকালে ইবনে সিনা হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আজ সকালে সংসদ সদস্যের একান্ত সচিব অলিউল্লাহ মাসুম এ তথ্য আমার-দেশকে নিশ্চিত করেছেন।
মাসুম বলেন, বৃহস্পতিবার ভোর ছ’টার দিকে দিকে সংসদ সদস্য স্যার বুকে ব্যথা অনুভব করলে হাসপাতালে ভর্তি করা হয়।
ইসিজি সহ অন্যান্য রিপোর্ট নরমাল ও স্বাভাবিক আছে। বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত আছেন। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।