সর্বশেষ সংবাদ :

জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল কালাই উপজেলা একাদশ চ্যাম্পিয়ন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় কালাই উপজেলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শুক্রবার বিকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে- জয়পুরহাট জেলা স্টেডিয়ামে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়পুরহাট সদর উপজেলা ফুটবল একাদশ ও কালাই উপজেলা ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করে। খেলাটির উদ্বোধন করেন জন প্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় নির্ধারিত সময়ে কোন দল কোন গোল করতে না পারায় খেলাটি গোলশূন্য ড্র হয়। ফলে খেলাটির ফলাফল টাইব্রেকারে নিষ্পত্তি হয়। শ্বাসরুদ্ধ উত্তেজনাপূর্ণ টাইব্রেকারে কালাই উপজেলা ফুটবল একাদশ ৪-৩ গোলে জয়পুরহাট সদর উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
খেলা শেষে জেলা প্রশাসক মোঃ আল মামুনের সভাপতিত্বে আয়োজিতপুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দল ও কৃতি খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ
রাজশাহী বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হাবিবুর রহমান, জেলা পুলিশ সুপার শাহনাজ বেগম জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।


প্রকাশিত: October 10, 2026 | সময়: 6:30 am | সুমন শেখ