সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় স্কাউটস সমাবেশ শুরু

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় চার দিনব্যাপী দ্বিতীয় স্কাউটস সমাবেশ ২০২৬ শুরু হয়েছে। সোমবার বিকেলে নলডাঙ্গা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ শুরু হয় এবং সমাবেশটি শেষ হবে আগামী ৮ অক্টোবর বিকেলে। স্কাউটস সমাবেশে নলডাঙ্গা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউটস দল মাঠে ক্যাম্প করে অংশ নেয়। প্রথম দিনে স্কাউটস দলের সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতা করার মাধ্যমে তাদের কর্মসূচি শুরু করে।


প্রকাশিত: October 6, 2026 | সময়: 4:40 am | সুমন শেখ