সর্বশেষ সংবাদ :

নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া নতুন রূপে যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার: নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া (ক্যাফে এনবিআইইউ) নতুন রূপে যাত্রা শুরু করেছে। রোববার (৪ অক্টোবর ২০২৬) ক্যাফে এনবিআইইউ-এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মো. আনসার উদ্দিন, পরিকল্পণা ও উন্নয়ন বিভাগের পরিচালক আবুল কালাম আজাদ, টিএসসির পরিচালক ড. নাসরীন লুবনা, হিসাব শাখার পরিচালক আশরাফুল হুদা, ক্যান্টিন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এসময় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান বলেন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য আরও সুন্দর, আধুনিক ও প্রাণবন্ত ক্যাম্পাস জীবনের প্রত্যয়ে এই ক্যাফে-এর পথচলা শুরু হলো। শিক্ষার্থীদের সুযোগ সুবিধা বৃদ্ধিতে রবি


প্রকাশিত: October 5, 2026 | সময়: 3:22 am | সুমন শেখ