সর্বশেষ সংবাদ :

রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময়

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নগরীর শেকেরচক মহলদারপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। শনিবার সন্ধ্যায় নগর ভবনে এ সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় মসজিদের উন্নয়ন, অবকাঠামোগত বিভিন্ন বিষয় এবং মহলদার পাড়া এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে আলোচনা করেন মসজিদ কমিটির নেতৃবৃন্দ। তারা মসজিদের উন্নয়ন ও এলাকার বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার জন্য রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় রাসিক তাদের কথাগুলো মনোযোগসহকারে শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আশ্বাস দেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শেকেরচক মহলদার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আজিমুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।


প্রকাশিত: October 4, 2026 | সময়: 5:57 am | সুমন শেখ