সর্বশেষ সংবাদ :

নগরীর পিস স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক উৎসব অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে পিস স্কুল অ্যান্ড কলেজের “বার্ষিক শিক্ষা, সংস্কৃতি ও নৈতিকতা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজশাহীর নাইস কনভেনশন সেন্টারে রোডে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন, সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর, রাজশাহী বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর মো. জহুর আলী, সাবেক অধ্যক্ষ, রাজশাহী কলেজ; সাবরিনা শারমিন বনি, প্রফেসর ডাঃ ফাতিমা সিদ্দিকা, অধ্যক্ষ, ইসলামিক ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহী এবং প্রফেসর ড. জহিরুল ইসলাম ফারুক, ভাইস চেয়ারম্যান, পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. আলাউদ্দিন, সাবেক ইংরেজি বিভাগের প্রধান, রাজশাহী কলেজ এবং অধ্যক্ষ, পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। স্বাগত বক্তব্য প্রদান করেন ডাঃ এম. মুর্শেদ জামান মিঞা, চেয়ারম্যান, পিস স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল হজ্জ ও জানাজা বিষয়ে শিক্ষামূলক প্রদর্শনী, যার মাধ্যমে শিক্ষার্থীদের ইসলামী জ্ঞানকে বাস্তবধর্মী ও উপস্থাপনামূলক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এছাড়া উৎসবে শিক্ষার্থীদের বিভিন্ন অর্জনের স্বীকৃতি হিসেবে পুরস্কার বিতরণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহিত করা হয়।


প্রকাশিত: October 4, 2026 | সময়: 5:54 am | সুমন শেখ

আরও খবর