, , ।
রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বিশেষ করে কয়েকটি আবাসিক হল এলাকায় সাম্প্রতিক সময়ে সাপ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে কয়েকটি সাপ অত্যন্ত বিষধর ছিল। শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ক্যাম্পাসের সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বলে জানা যায়।
যেহেতু সাপ বিশেষে ভীতির সৃষ্টি করে এবং বিষাক্ত সাপেড় কামড় মৃত্যুর কারণ হতে পারে সেহেতু ক্যাম্পাসে কোনো সাপ উদ্ধার হলে তা ক্যাম্পাসেই মুক্ত না করে স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।