সর্বশেষ সংবাদ :

রাসিকের ‘শিক্ষা পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনের ‘শিক্ষা-পদক-২০২৬’ এর রেজিস্ট্রেশনের সময়সীমা আগামী ০৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। বুধবার রাসিকের সচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, রাজশাহী সিটি কর্পোরেশন কর্তৃক রাজশাহী মহানগরীর অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ থেকে ২০২৬ সালের এসএসসি/দাখিল/সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘শিক্ষা পদক-২০২৬’ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। বর্ধিত সময়সীমার মধ্যে শিক্ষার্থীদের অনলাইন অথবা অফলাইনে নির্ধারিত ফরমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আহ্বান জানানো হচ্ছে। রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি: ০৫ অক্টোবর ২০২৬, রোজ: সোমবার পর্যন্ত।
অফলাইন রেজিস্ট্রেশনের স্থান: নগর ভবন তথ্য ও সেবা কেন্দ্র, (১ম তলা) রাজশাহী সিটি কর্পোরেশন। অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম, স্থানীয় পত্রিকা ও সিটি কর্পোরেশনের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। আবেদনের সঙ্গে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি এবং মার্কশিটের ফটোকপি সংযুক্ত করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


প্রকাশিত: October 1, 2026 | সময়: 6:56 am | সুমন শেখ