সর্বশেষ সংবাদ :

রাসিক কর্মচারী গিয়াসুজ্জামানের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি কর্পোরেশনের বিদ্যুৎ শাখার স্ট্রিট লাইট মিস্ত্রি গিয়াসুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন। বুধবার শোকবার্তায় রাসিক প্রশাসক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নগরীর সবজিপাড়া নিবাসী রাসিক কর্মচারী গিয়াসুজ্জামান গত মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার বাদ জোহর রাজশাহীর হেতেম খাঁ বড় মসজিদ সংলগ্ন মাঠে মরহুম গিয়াসুজ্জামানের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। জানাজায় রাসিকের কর্মকর্তা-কর্মচারী, মরহুমের সহকর্মী, আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


প্রকাশিত: October 1, 2026 | সময়: 6:52 am | সুমন শেখ