সর্বশেষ সংবাদ :

বাংলাদেশ সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে চোটের ধাক্কা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। হিপের চোটে অধিনায়ক সোফি মোলিনিউর খেলা এখনো অনিশ্চিত, আর কোয়াডের চোটে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার লুসি হ্যামিল্টন। দুই সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বাংলাদেশের বিপক্ষে তিন ওয়ানডে খেলবে অস্ট্রেলিয়া। এরপর ১৮, ২০ ও ২২ অক্টোবর সিডনির নর্থ সিডনি ওভালে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।
মোলিনিউকে অবশ্য দল থেকে বাদ দেওয়া হয়নি। দ্য হান্ড্রেডের পর হিপের চোটে পড়া এই অলরাউন্ডারকে স্কোয়াডে রেখেই তাঁর ফিটনেস পর্যবেক্ষণ করছে অস্ট্রেলিয়া। জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানিয়েছেন, সিরিজে মোলিনিউর অংশগ্রহণ আগামী কয়েক দিনে মূল্যায়ন করা হবে।
মোলিনিউ শেষ পর্যন্ত খেলতে না পারলে নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন দুই সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা অথবা অ্যাশলেই গার্ডনার মধ্যে যে কোণ একজন। তবে বাংলাদেশের বিপক্ষে মোলিনিউর অনুপস্থিতির বিষয়টি এখনো চূড়ান্ত নয়। অন্যদিকে অনুশীলনে হালকা কোয়াডের চোট পেয়েছেন হ্যামিল্টন। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাঁকে পাওয়া যাবে না। তবে ১৮ অক্টোবর নিউ জিল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের আগেই ফিট হয়ে ওঠার আশা করছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ ও নিউ জিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দল: নিকোলা ক্যারি, অ্যাশলেই গার্ডনার (সহ-অধিনায়ক), কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মোলিনিউ (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়ারহ্যাম।
পিঠের চোটে দুই সিরিজেই নেই ডার্সি ব্রাউন। ফলে বাংলাদেশের বিপক্ষে ছয় দিনের মধ্যে তিনটি ওয়ানডে খেলতে অস্ট্রেলিয়ার হাতে শুরুতে থাকছে ১২ জন। প্রয়োজন হলে চলমান ডব্লিউএনসিএল ম্যাচ শেষ হওয়ার পর আরও একজন ক্রিকেটার যোগ করা হতে পারে। দুই সিরিজের দলেই জায়গা হয়নি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য গ্রেস হ্যারিসের। তবে ভবিষ্যতের পরিকল্পনায় তিনি বিবেচনায় থাকছেন।
বাংলাদেশ ও নিউ জিল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়া দল: নিকোলা ক্যারি, অ্যাশলেই গার্ডনার (সহ-অধিনায়ক), কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু টি-টোয়েন্টি), আলানা কিং, ফোবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা (সহ-অধিনায়ক), সোফি মোলিনিউ (অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়ারহ্যাম।


প্রকাশিত: October 1, 2026 | সময়: 6:50 am | সুমন শেখ

আরও খবর