, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে স্তূপাকারে জমে থাকা প্রায় ৪০০ টন বর্জ্য অপসারণ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত ২৬ ও ২৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এ বর্জ্য অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে একটি এক্সকাভেটর ও ১৪ দশমিক ৭৫ টন ধারণক্ষমতাসম্পন্ন তিনটি ড্রাম ট্রাক ব্যবহার করা হয়। দুই দিনে মোট ৪৪টি ট্রিপের মাধ্যমে ক্যাম্পাসে জমে থাকা বর্জ্য অপসারণ করে এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।