সর্বশেষ সংবাদ :

মাধনগরে সরকারি গাছের ডাল কাটার ঘটনা ধামাচাপায় তৎপর একটি মহল

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের মাধনগর ইউনিয়নে সরকারি জায়গায় লাগানো গাছের বড় বড় মূল ডাল কাটার ঘটনা ধামাচাপা দিতে তৎপর হয়ে উঠেছে একটি প্রভাবশালী মহল। সম্প্রতি নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় সরকারি জায়গায় লাগানো ফলন্ত বেশ কয়েকটি আম গাছের বড় বড় মূল ডালগুলো কেটে ফেলে একটি প্রভাবশালী মহল।
এই ঘটনা উপজেলা প্রশাসন অবগত হলে, ঐ প্রভাবশালী মহল গাছের ডালগুলো ঘটনাস্থলে রেখে চলে যায়। পরে যে কোন মূল্যে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসন সহ বিভিন্ন দপ্তরে দৌড়ঝাপ শুরু করেছে ঐ প্রভাবশালী মহল।
এবিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার জানান, সরকারি জায়গায় লাগানো গাছ বা গাছের ডাল যে কেউ ইচ্ছে মতো কাটতে পারবে না। মাধনগরের ঘটনাটি নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন কে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: September 30, 2026 | সময়: 7:43 am | সুমন শেখ

আরও খবর