সর্বশেষ সংবাদ :

বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: আগামী ৫ অক্টোবর বিশ্ব বসতি দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন উপলক্ষ্যে আজ রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীর সভাপতিত্বে তাঁর সভাকক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দিবসটি উদ্যাপনের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। সভায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর রাজশাহীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস উদ্যাপন করা হবে। দিবসটি উপলক্ষ্যে আগামী ৫ অক্টোবর সকাল ১০টায় বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হবে। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হবে। র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় নগরায়ণ, আবাসন ও টেকসই বসতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। উল্লেখ্য, এ বছর বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য ‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’।


প্রকাশিত: September 29, 2026 | সময়: 7:37 am | সুমন শেখ