, , ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিক্ষক সমিতি (বারী), মোহনপুর উপজেলা শাখার ত্রৈবার্ষিক কমিটি গঠন করা হয়েছে। মোহনপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশুহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ।
সোমবার বাকশিমইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের ১ম অধিবেশনের সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা শাখার আহবায়ক আবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের উপজেলা শাখার সদস্য সচিব মো: আব্দুল আলিম শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি, রাজশাহী জেলা শাখার আহবায়ক মো: হযরত আলী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক মো: শাহাবুদ্দিন ও যুগ্ন আহবায়ক নূরে-আলম সিদ্দিকী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা একাডেমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল মতিন। বক্তব্য রাখেন শিক্ষক ইয়াকুব আলী দেওয়ান, আব্দুল আজিজ, আব্দুল মান্নান, আয়েজ উদ্দিন, ইলিয়াস আলী প্রমুখ। অনুষ্ঠানের ২য় অধিবেশনে উপস্থিত শিক্ষকগণের সর্বসম্মতিক্রমে মোহনপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশুহারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মহব্বতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম শেখ এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন বাকশিমইল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মেরাজুল ইসলাম।