নলডাঙ্গায় সরকারি গাছের ডালপালা কাটার অভিযোগ

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় সরকারি জায়গায় লাগানো একটি ফলন্ত আমগাছের বড় বড় ডালপালা অনুমতি ছাড়া কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গাছটির রোপণকারী।
শনিবার বিকেলে উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মৌসুমি খাতুন (৩০)। লিখিত বক্তব্যে মৌসুমি খাতুন অভিযোগ করেন, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় তার বাবার বাড়ির সামনে সরকারি জায়গায় তাদের লাগানো একটি ফলন্ত আমগাছের বড় বড় মূল ডালপালা কেটে ফেলা হয়েছে।
মৌসুমি খাতুন আরো অভিযোগ করেন, স্থানীয় আশরাফ শাহ (৫০), পিতা মৃত ফজল শাহ এবং তার ছেলে শাকিল শাহ (২৮) সহ অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি প্রশাসনের অনুমতি ছাড়াই গাছটির বড় বড় ডালপালা কেটে ফেলেন। ডালপালা কাটার ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান মৌসুমি খাতুন। এ বিষয়ে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার বলেন, “আমি সহকারী কমিশনার (ভূমি) কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দিয়েছি। সরকারি বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: September 27, 2026 | সময়: 4:49 am | সুমন শেখ

আরও খবর