সর্বশেষ সংবাদ :

ক্ষেতলালে বিয়ের এক বছরের মাথায় গৃহবধূর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটের ক্ষেতলালে ভালোবেসে বিয়ের মাত্র এক বছরের মাথায় স্বামীর ঘর থেকে মিতু আক্তার (১৫) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌতাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। নিহত মিতু আক্তার একই গ্রামের দুলু মিয়ার মেয়ে। প্রায় এক বছর আগে তিনি একই গ্রামের শাহিনের ছেলে শুভ (১৯)-কে ভালোবেসে বিয়ে করেন বলে পরিবার জানিয়েছে।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শুভ বাড়ির পাশের পুকুরে সেচ পা¤প চালাতে যান। রাত ১০টার দিকে স্বামী স্ত্রী দুজনেই সেচ পা¤প বন্ধ করে মিতু ও তার পাঁচ বছর বয়সী ছোট বোন ঘুমিয়ে পড়ে। পরে রাত প্রায় ৩টার দিকে শুভ তাঁর স্ত্রী মিতু আবারও পুকুরে যায়।
এ সময় মিতু ঘরে ফিরে গেলেও শুভ কিছু সময় বাইরে ছিলেন। পরে শুভ ভোরে বাড়িতে ফিরে ঘরের দরজা ভেতর থেকে আটকানো দেখতে পান তিনি। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে মিতুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাঁর চিৎকার আশপাশের লোকজন ছুটে আসে।
নিহতের পিতা দুলু মিয়া বলেন, ‘তারা ভালোবেসে বিয়ে করেছিল, আমি সেই বিয়ে মেনে নিয়েছিলাম। আজ আমার মেয়ে জামাইয়ের বাড়িতে মারা গেছে। আমার কোনো অভিযোগ নেই। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, শুভ এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। তাদের ধারণা, স্বামীর মাদক সেবনকে কেন্দ্র করে দা¤পত্য কলহ ও অভিমান থেকেই এ ঘটনা ঘটতে পারে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


প্রকাশিত: September 26, 2026 | সময়: 7:11 am | সুমন শেখ

আরও খবর