, , ।
পাঁচবিবি প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবির বাগজানা ভীমপুর প্রিমিয়ার লিগ সিজন-২ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়। গত শনিবার উপজেলার সীমান্তবর্তী লিটনের ইটভাটা মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টটির আয়োজন করেন ভীমপুর যুবসমাজ।
চ্যাম্পিয়ন দলকে বড় খাসি ও রানারআপ দলকে রাজহাঁস পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি বাগজানা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য খলিলুর রহমান, সদস্য পদপ্রার্থী ও যুবদল নেতা সাদ্দাম হোসেন, মেহেদী হাসান মেহের, বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন সোনা মিয়া, সাইদ, হৃদয়, জাহাঙ্গীর, সোহান, রাসেল ও তামিম সহ উভয় দলের খেলোয়াড়গণ।