সর্বশেষ সংবাদ :

ভারত অধিনায়কের সঙ্গে হাত না মেলানো জ্যোতির নিজের সিদ্ধান্ত’

স্পোর্টস ডেস্ক: ভারতের সঙ্গে সাম্প্রতিক সময়ে কোনো ম্যাচেই তাদের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি এশিয়া কাপের সেমিফাইনালের পর এটা নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিসিবির নারী উইংয়ের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন হাত না মেলানো পুরো জ্যোতির নিজের সিদ্ধান্ত।
শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকের এক প্রশ্নে বাবু বলেন, ‘অবশ্যই এটা তার নিজের সিদ্ধান্ত। আর আমরা একটা জিনিস মনে করি, খেলাধুলার মাধ্যমে সারা বিশ্ব ঐক্যবদ্ধ হয়। যদি খেলাধুলার মাধ্যমে বিভেদের সৃষ্টি হতো, তাহলে ইরান কোনোদিনও আমেরিকায় খেলতে যেতো না। সুতরাং আমরা চাই, এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা সব দেশের সঙ্গেই থাকুক। এটা ভারত বলে নয়, সবার সাথেই থাকুক। আর যে যেটা করেছে, সেটা একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এটা আমরা কিছুই জানি না।’
সাম্প্রতিক সময়ে নারী দলের অধিনায়ক ও কোচিং প্যানেল নিয়ে নানা সমালোচনা হচ্ছে। তবে আসন্ন এশিয়ান গেমসের পরেই এসব বিষয়ে সিদ্ধান্ত নিবে বিসিবি। এ প্রসঙ্গে বাবু বলেন, ‘ইনশাআল্লাহ আমরা দেখি। যেহেতু ইতোমধ্যে দল ঘোষণা করা হয়েছে, তারা এশিয়ান গেমসে কেমন খেলে, সেটা দেখি। আমরা আশা করছি তারা ভালো খেলবে। তারপর আমরা সিদ্ধান্ত নেব, আসলে কী করা যায়। এরপর আমাদের অস্ট্রেলিয়া ট্যুর আছে, নিউজিল্যান্ড ট্যুর আছে, আরও অনেক কিছু করার আছে আমাদের, ইনশাআল্লাহ।’
বিশেষ করে নারী দলের অধিনায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ অনেক দিন ধরে আসছে এবং তার পারফরম্যান্সও দীর্ঘদিন ধরে খুব খারাপ যাচ্ছে। জাতীয় দলের পুরুষ ক্রিকেটে আমরা খুব দ্রুতই কয়েকজন অধিনায়ক পরিবর্তন হতে দেখেছি। খুব নামকরা অধিনায়ক, তারকারাও সরে গেছেন।
নারী দলের ক্ষেত্রে এই বিষয়টি নিয়ে কী ভাবছেন? প্রশ্নে এই বিসিবি পরিচালক বলেন, ‘আমরা পুরো বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমি আমাদের বোর্ড প্রেসিডেন্টসহ সবাই আলোচনা করেছি। ইনশাআল্লাহ দেখবেন, যেহেতু এশিয়ান গেমসে নাম অনেক আগে দিতে হয়, আপনারা এটা জানেন। সুতরাং এখানে সবকিছুই ঠিকঠাকমতো করা হয়েছে। আর যে অভিযোগগুলো আছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা খতিয়ে দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
এশিয়ান গেমসে ভালো করলে কি অধিনায়ক হিসেবে জ্যোতি থেকে যাবেন? বাবুর উত্তর, ‘না। তারপরে আমাদের দলে অনেক ঘাটতি আছে। আমরা বড় বড় দেশগুলোকে তো পরাজিত করতে পারিনি। বিশ্বকাপেও কিন্তু আমরা অনেক ভালো খেলেছি, তারপরও সামান্য ভুলের জন্য পরাজিত হয়েছি। সেই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করছি-কীভাবে এই দলটাকে আরও সুন্দর করা যায় এবং শক্তিশালী করা যায়, সেটা নিয়ে কাজ করছি।’
২০৩০ বিশ্বকাপ ফাইনাল নিয়ে মরোক্কোর মিথ্যাচার
স্পোর্টস ডেস্ক: এই গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করা বিশ্বকাপে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ফৌজি লেকজা (বাঁয়ে)।
২০৩০ ফিফা বিশ্বকাপের ফাইনাল মরক্কোর কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত হবে, দেশটির ফুটবল ফেডারেশন প্রধান ফৌজি লেকজার এমন আগাম ঘোষণাকে ঘিরে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুশ।
রাজনৈতিক দলের এক অনুষ্ঠানে লেকজা দাবি করেছিলেন, ২০৩০ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের ‘সম্মান’ পাবে বেনস্লিমান প্রদেশ। তবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এখনো ফাইনালের ভেন্যু চূড়ান্তই করেনি।
২০৩০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে মরক্কো, স্পেন ও পর্তুগাল। তিন আয়োজক দেশের মধ্যে কোথায় টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে, সে বিষয়ে ফিফা এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ফিফার এক মুখপাত্র জানিয়েছেন, যথাসময়ে এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
নির্বাচনের আগে এক সমাবেশে লেকজার মন্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী আখানুশ বলেন, ‘স্পেন ও পর্তুগালের সঙ্গে বিষয়টি নিয়ে এখনো আলোচনা হয়নি। তাই মরক্কোতে ফাইনাল আয়োজনের প্রস্তাব দেওয়ার দরকার নেই। ভাইয়েরা, কিছুটা সম্মান দেখানো উচিত।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনী প্রতিশ্রুতি দিয়ে আমাদের বিপদে ফেলবেন না। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ফাইনাল কোথায় হবে, সেটি নির্ধারণ করা বড় একটি সিদ্ধান্ত।’
লেকজার মন্তব্য নিয়ে মরক্কোর রয়্যাল মরোক্কান ফুটবল ফেডারেশনের (আরএমএফএফ) কাছে মন্তব্য চাওয়া হলেও তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি। এদিকে ২০৩০ বিশ্বকাপের জন্য মরক্কোর প্রস্তাবিত ১ লাখ ১৫ হাজার আসনের স্টেডিয়াম নির্মাণের কাজ মে মাস পর্যন্ত প্রায় ৩০ শতাংশ শেষ হয়েছে। প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা ২০২৭ সালের শেষ নাগাদ স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ করার আশা করছেন।
এর আগে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল আয়োজনের জন্য যুক্তরাষ্ট্রের নিউ জার্সিকে বেছে নেয় ফিফা। তবে ভেন্যুর ঘোষণা দেওয়া হয়েছিল মূল টুর্নামেন্টের প্রায় দুই বছর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে।


প্রকাশিত: September 13, 2026 | সময়: 5:11 am | সুমন শেখ

আরও খবর