নলডাঙ্গায় বসতবাড়ি থেকে সৎমাকে উচ্ছেদ চেষ্টার অভিযোগ

নলডাঙ্গা প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় স্বামীর মৃত্যুর দশ বছর পর সৎ মাকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করার জন্য তৎপর হয়ে উঠেছে ছেলে মিলন তালুকদার। এমন অভিযোগ করেছেন অসহায় এক নারী জাহানারা বেওয়া (৫৪)। নলডাঙ্গা উপজেলার রামসার কাজীপুর কামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এবিষয়ে নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন জাহানারা বেওয়া।
অভিযোগ সূত্রে জানা যায়, জাহানারা বেওয়ার দীর্ঘদিন পূর্বে উপজেলার কাজীপুর গ্রামের মৃত ময়নাল হক তালুকদারের ছেলে মোজাম্মেল হক তালুকদারের সাথে বিয়ে হয়। বিয়ের পর মোজাম্মেল হক তালুকদার তার জমিতে একটি বাড়ি নির্মাণ করে জাহানারা বেওয়াকে নিয়ে সেখানে বসবাস করতেন।
বসবাস করাকালীন সময়ে মোজাম্মেল হক তালুকদার সেখানে নিয়মিত যাতায়াত করতেন। মোজাম্মেল হক তালুকদারের মৃত্যুর পরেও সেখানেই বসবাস করে আসছেন জাহানারা বেওয়া।
কিন্তু মোজাম্মেল হক তালুকদারের মৃত্যুর ৮-১০ বছর পর হঠাৎ ১ম পক্ষের স্ত্রীর সন্তান মিলন তালুকদার সহ তার সহযোগীরা বসতবাড়ির ভিটা জমি থেকে গাছপালা কেটে নিয়ে যায়। মিলন তালুকদার বাড়িঘর ছেড়ে দিতে প্রতিনিয়ত জাহানারা বেওয়াকে হুমকি দিচ্ছেন। অসহায় জাহানারা বেওয়া জীবনের নিরাপত্তা ও জান মাল রক্ষায় নলডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
এবিষয়ে নলডাঙ্গা থানার এসআই শফিকুল ইসলাম শফিক জানান, এ ঘটনায় লিখিত একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।


প্রকাশিত: August 22, 2026 | সময়: 4:04 am | সুমন শেখ

আরও খবর