সর্বশেষ সংবাদ :

লালপুরে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

লালপুর প্রতিনিধি: নাটোরের লালপুরে সাপের কামড়ে মনির উদ্দিন প্রামানিক (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে। মনির উদ্দিন উপজেলার কেশবপুর গ্রামের মৃত চয়ন উদ্দিন প্রামানিকের ছেলে।
স্থানীয়রা জানায়, বেলা ১১ টার দিকে পাট ক্ষেতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন মনির উদ্দিন পথে কেশবপুর গ্রামের মুরগীতলা মাঠে বিষধর সাপে কামড় দেয় তাকে। এলাকার লোকজন অটোভ্যান যোগে তার বাড়ীতে নিয়ে যায়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা ১টার দিকে তার মৃত্যু হয়।
এঘটনায় লালপুর থানায় ইউডি মামলা হয়েছে বলে জনান ওসি শফিকুল ইসলাম।


প্রকাশিত: August 20, 2026 | সময়: 4:02 am | সুমন শেখ