, , ।
স্টাফ রিপোর্টার: পবার নওহাটায় বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী’র উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগীতা, পুরষ্কার বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মোঃ মকবুল হোসেন।
বারনই সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর সভাপতি মোঃ সোহেল রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জেলা যুবদল সাবেক যুগ্ন সম্পাদক মোঃ তৈমুর রহমান, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের মো আজিম উদ্দিন সরকার, বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ মোঃ সাধন আলী, সদস্য মোঃ দেলোয়ার হোসেন, মোহাম্মদ জনি হোসেন, নওহাট ডিগ্রী কলেজ ছাত্রদল সভাপতি মোঃ ইলিয়াস আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন বারনই সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সদস্যবৃন্দ। অনুষ্ঠানে দারিদ্র্য সমাজ উন্নয়ন সংস্থার মাধ্যমে পরিচালিত সাত বিদ্যালয়ের ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।