, , ।
স্টাফ রিপোর্টার: নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার।
বৃহস্পতিবার বৃক্ষরোপণ কর্মসূচিতে র্যালি শেষে কলেজ চত্ত্বরের বোটানিক্যাল গার্ডেনসহ বিভিন্ন স্থানে নানা প্রকার বনজ, ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী বৃক্ষ এবং ফুলের গাছ রোপন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন “আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বাসযোগ্য পৃথিবী গড়ার অঙ্গীকার”।
গ্রিন ভয়েজ এবং বিএনসিসি, স্কাউট, রেঞ্জার এবং রেডক্রিসেন্ট এর সহায়তায় বৃক্ষরোপণ কমিটি এই কর্মসূচি পালন করে। এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মতিউর রহমান, শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. রাশেদ করিম, বৃক্ষরোপণ কমিটির আহ্বায়ক ড. নাজমা বেগম, বিভাগীয় প্রধান উদ্ভিদবিজ্ঞান বিভাগ, কমিটির সদস্য নিলুফার সুলতানা, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ড. ইব্রাহিম হোসেন, সহকারী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সন্দীপ সরকার, সহকারী অধ্যাপক, ইতিহাস বিভাগ।