, , ।
স্টাফ রিপোর্টার, তানোর: বাংলাদেশে ইসলামের শাসন চালু করতে হবে। তাহলে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে ঘুষ, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। মানুষের নাজ্য অধিকার আমরা ফিরিয়ে দিতে চাই। কোরানের আইন সংসদে চালু করতে হলে আপনারা দাড়ি পাল্লা ভোট দিন। জামায়াতের সঙ্গে থাকুন। জান মাল দিয়ে নিজেদের কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের মাঠে নেমে পড়ুন। জাতীয় পাটি, বিএনপি ও আ’লীগকে ভোট দিয়েছে। দেশ কিভাবে চালিয়েছে ওরা আপনারা নিজ চোখে তা দেখেছেন। একবার জামায়াতকে ভোট দিয়ে সংসদে যাবার সুযোগ করে দিন দেখবেন বাংলাদেশ ইসলামী আইনে দেশ চলবে। সকলে শান্তিতে থাকবেন।
বুধবার তানোরে সুধী সমাবেশ ও পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চত্বর সেন্টার ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর ও রাজশাহী-১ (তানোর গোদাগড়াী) আসনের সাবেক এমপি ও জামায়াতের দলীয় প্রার্থী অধ্যাপক মুজিবুর রহমান।
বেলা ১২টার দিকে তানোর পৌর শাখার ৫ নং ওয়ার্ডের জামায়াতের আয়োজনে আব্দুল্লা কমিউনিটি সেন্টারে সুধী সমাবেশ অনুষ্ঠানে তানোর পৌর শাখার ৫ নং ওয়ার্ডের জামায়াতের সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে এবং বিকালে পাঁচন্দর ইউনিয়ন পরিষদ চত্বর সেন্টার ভিত্তিক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের সভাপতি জুয়েল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মুর্তজা, ওলামা সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ, রাজশাহী জেলা মসজিদ মিষন সভাপতি অধ্যাপক জামিলুর রহমান, রাজশাহী জেলা উলামা বিভাগ সভাপতি মাও. সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলা আমীর মাও. আলমগীর হোসেন, তানোর উপজেলা সেক্রেটারি ডি এম আক্কাস আলী, উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, উপজেলা উলামা সভাপতি কাজী মিজানুর রহমান, উপজেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি হাফেজ সৈয়দ আলী , ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাওলানা সাদেকুল ইসলাম, পাচন্দর ইউনিয়ন জামায়াতে সেক্রেটারী মাও. সেলিম উদ্দিন, তানোর পৌর আমীর মাও. মকছেদ আলী, তানোর পৌর শাখার ৫ নং ওয়ার্ডের জামায়াতের সেক্রেটারী মাহাবুর চৌধুরী, জামায়াত নেতা ডা. হান্নান প্রমুখ।