সর্বশেষ সংবাদ :

সীমান্তবর্তী যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: সীমান্তবর্তী যুবকদের দক্ষতা উন্নয়নে বিজিবির ক¤িপউটার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন সীমান্তবর্তী এলাকার বেসামরিক যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ক¤িপউটার প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দিনাজপুর ব্যাটালিয়ন -৪২ বিজিবির উদ্যোগে সোমবার ২৭ জুলাই দুপুরে বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিজিবি জানায়, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে বাহিনীটি। সেই ধারাবাহিকতায় সীমান্ত অঞ্চলের যুবসমাজকে আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতায় গড়ে তুলে আত্ননির্ভরশীল ও কর্মসংস্থানমুখী করে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
২৭ জুলাই থেকে আগামী ২০ আগস্ট পর্য চলবে এই প্রশিক্ষণ। এতে সীমান্তবর্তী এলাকার ১০ জন বেসামরিক যুবক অংশগ্রহণ করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর ব্যাটালিয়ন-৪২ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান। বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, সেক্টর মেডিকেল অফিসার ক্যাপ্টেন এস এম মাহদী জামান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল ইসলাম, ৪২-বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মাহফুজুর রহমান, বিজিবির অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: July 28, 2026 | সময়: 3:22 am | সুমন শেখ

আরও খবর