সর্বশেষ সংবাদ :

মাদক মামলায় আদালতের রায়ে তিন আসামির কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর কাটাখালী, রাজপাড়া ও বোয়ালিয়া থানায় দায়েরকৃত পৃথক তিনটি মাদক মামলায় অভিযুক্ত তিন আসামিকে কারাদণ্ড প্রদান করেছেন বিজ্ঞ আদালত। কাটাখালী থানার মামলা নম্বর-৩৯, ২০২৫ সালের মার্চের ১৫ তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণি-২১ এর অধীন দায়েরকৃত মামলায় রাজশাহী মহানগরীর কাটাখালি থানার সাহাপুর চৌধুরীপাড়া গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে তাওহিদ হোসেন টুটুল (৪৪)-কে ০৩ (তিন) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। এছাড়াও রাজপাড়া থানার মামলা নম্বর-২৭, ২০২৫ সালের ১৫ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সারণি-২১ এর অধীন দায়েরকৃত মামলায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হেতেম খাঁ কলোনীপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে হাসিবুল ইসলাম ওরফে হাসিব (২৬)-কে ০৩ (তিন) মাসের কারাদণ্ড, ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত।
অপরদিকে, বোয়ালিয়া থানার মামলা নং-৩০, ২০২৫ সালের ১৩ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর সারণি-১৯(ক) ও ৩৬(১) এর সারণি-২১ এর অধীন দায়েরকৃত মামলায় রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার হড়গ্রাম (বেহেরপাড়া পূর্বপাড়া) গ্রামের নওশাদের ছেলে জনি ওরফে শাহিন (৩২)-কে ০৬ (ছয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ আদালত। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মাদকমুক্ত সমাজ গঠনে দৃঢ় প্রতিজ্ঞ। মাদক-সংক্রান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি দায়েরকৃত মামলাগুলোর সুষ্ঠু তদন্ত, দ্রুত বিচার নিশ্চিতকরণ এবং আইনের যথাযথ প্রয়োগে আরএমপির কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


প্রকাশিত: July 28, 2026 | সময়: 3:20 am | সুমন শেখ