সর্বশেষ সংবাদ :

জুয়ার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিশেষ টিম। এ সময় অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আরএমপি সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে থানা ও গোয়েন্দা পুলিশের বাইরে আরএমপির বিশেষ টিম মতিহার থানার ডাঁশমারী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা হলেন ডাঁশমারী গ্রামের আব্দুল্লাহ আল মামুন ওরফে জীবন (৩৫), একই গ্রামের দেলোয়ার হোসেন ওরফে রোকন (৩৪) এবং খোঁজাপুর মধ্যপাড়া গ্রামের হাসিবুল হাসান শান্ত (২৬)। অভিযানকালে তাদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনা ও খেলার কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মতিহার থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


প্রকাশিত: July 27, 2026 | সময়: 4:11 am | সুমন শেখ