, , ।
স্টাফ রিপোর্টার,চারঘাট:
রাজশাহীর চারঘাটে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রুবেল মহলদার (৩২) নামের চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে চারঘাট মডেল থানা পুলিশ।
সে উপজেলার অনুপমপুর এলাকার আকবর আলী মহলদারের ছেলে। রোববার বিকেলে চারঘাট-আড়ানী সড়কের মিয়াপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় একজন মাদক ব্যবসায়ী মিয়াপুরস্থ এলাকায় ইয়াবা ট্যাবলেট বিক্রি করছেন। এমন সংবাদ পেয়ে উপপরিদর্শক আব্দুল মতিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চিহিৃত মাদক ব্যবসায়ী রুবেলকে ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
মাদকের সঙ্গে কোন আপোষ নেই দাবি করে নবগত ওসি মাহাবুবুর রহমান বলেন, মাদক মুক্ত চারঘাট গড়তে সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করতে হবে। প্রমান করে দিতে চাই চারঘাট মডেল থানা পুলিশ সম্পুর্ন রুপে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অনুসরন নীতি অবলম্বন করবে।
মো: মিজানুর রহমান /শামি