, , ।
স্টাফ রিপোর্টার: ১৬ জুলাই শহীদ আবু সাইদের শাহাদতবার্ষিকী ও শহীদ দিবস উপলক্ষে রাজশাহীতে শোক র্যালি করেছে ১১ দলীয় ঐক্য, রাজশাহী মহানগর। বৃহস্পতিবার বিকেলে নগরীর হেতেম খাঁ বড় মসজিদের সামনে থেকে শোক র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলী। সঞ্চালনা করেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার। সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, এনসপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী এবং খেলাফত আন্দোলনের রাজশাহী মহানগর সভাপতি মাহবুব আলমসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।