, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী কর আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সাইফুর রহমান খান রানা, সহকারী নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম, সোলায়মান মিয়া নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করেন।
ঘোষিত কমিটিতে সভাপতি পদে অ্যাডভোকেট শাহীন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে মোহাঃ. নূর উদ্দিন পান্না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি: অ্যাডভোকেট নাজমুল হক মিন্টু, অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী,অ্যাডভোকেট মো. আতিকুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট মো. আব্দুল জলিল, এস. এম. জামিলুর রহমান সরকার, কোষাধ্যক্ষ: রেজাউল হক মুন্না, সহ-কোষাধ্যক্ষ: রিফাজ আহমেদ রুমান, গ্রন্থাগার সম্পাদক শামুসজ্জামান, প্রচার ও তথ্য প্রযুক্তি সম্পাদক মাহাবুবুল ইসলাম, হাবিবুর রহমান, নিবার্হী সদস্য শফিকুল ইসলাম, মোজাহারুল ইসলাম, রহমতুল্লাহ ওয়ারেছী, কে.এম ইলিয়াস, রিয়াজ উদ্দিন, নূর এ কামরুজ্জামান ইরান, এন্তাজুল হক বাবু, শাহাদাৎ হোসেন খান, হাসিবুল আলম, ফজলে করিম, মুনতাসির মামুন।