, , ।
নাচোল প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জে নাচোলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“তারণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়েসুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে উপজীব্য করে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফারহানা নবী, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হোদা, উপজেলা জামায়াতের আমীর ইয়াকুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মজনু মিয়া, কমিউনিটি মেডিকেল অফিসার নবীউল ইসলাম, পরিবার পরিকল্পনা সহকারী হাবিবা খাতুন প্রমূখ।
আলোচনাসভায় স্বাগত বক্তব্য রাখেন মেডিক্যাল অফিসার ডাঃ নায়েমা আক্তার পাপিয়া। অনুষ্ঠঅনটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। বক্তারা বলেন, ১৯৯০সাল থেকে প্রতিবছর ১১জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়ে আসছে। বর্তমান সময়ে দীর্ঘস্থায়ী পরিবর্তনের মধ্যে জনসংখ্যাগত পরিবর্তন। অর্থাৎ মোট জনসংখ্যা তাদের বয়স কাঠামো এবং জনসংখ্যার স্থানভেদে বিন্যাস এ বিষয়গুলো অন্যতম। এ পরিবর্তনগুলো যেকোন দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রাকে প্রভাবিত করে যেখানে শ্রমবাজার বা কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার, শান্তি বিষয়গুলো অধিক গুরুত্বপূর্ন।
বক্তারা আরো বলেন, বর্তমান বিশ্বে তরুনরাই উন্নয়ন ও অগ্রগতির প্রধান চালিকা শক্তি। তাদের শিক্ষা ,দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবার সুযোগ নিশ্চিত করা অত্যান্ত গুরুত্বপূর্ন। তরুনদের প্রযুক্তি নির্ভর জ্ঞান ও দক্ষাতায় সমৃদ্ধি করে গড়ে তুলতে পারলে তারা দেশের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে সক্ষম হবে। আলোচনা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে শ্রেষ্ট কর্মীদের সম্মাননা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়।
ডলার/শামি