সর্বশেষ সংবাদ :

বিএমডিএতে ৩দিন ব্যাপি প্রশিক্ষণের সমাপনী

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রগাম অন এগ্রিকালচার এ্যান্ড রুলার ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, ইন্টারপ্রনারশিপ এ্যান্ড রিসিলাইন্স (পার্টনার) ইন বাংলাদেশ শীর্ষক প্রোগ্রামের আওতায় ৩দিন ব্যাপি প্রশিক্ষণের সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে প্রধান কার্যালয়ের হলরুমে বিএমডিএ স্টাফ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।
পার্টনার শীর্ষক প্রোগ্রামের আওতায় ৩দিন ব্যাপি প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের রাজশাহী বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোন এর ২৫জন কর্মকর্তা-কর্মচারী। সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি বিএমডিএ‘র অতিঃ প্রধান প্রকৌশলী ও পার্টনার প্রোগ্রাম এপিডি ড. মোঃ আবুল কাসেম। এসময় আরও উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী ও সচিব এনামুল কাদির, নির্বাহী প্রকৌশল মোঃ মনিরুজ্জামান মনির, নির্বাহী প্রকৌশলী মোঃ আতিকুর রহমান, মনিটরিং কর্মকর্তা এ.এস.এম শক্তিয়ার জাহান, কম্পিউটার অপারেটর মোসা: নাদিরা খাতুনসহ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংগ্রহণকারী ২৫ জনের হাতে সনদপত্র তুলেদেন প্রধান অতিথি জনাব ড. মোঃ আবুল কাসেম।


প্রকাশিত: June 19, 2026 | সময়: 4:23 am | সুমন শেখ

আরও খবর