সর্বশেষ সংবাদ :

কুড়িগ্রামে জমি দখল অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলা বেলগাছা ইউনিয়নের কওলা পাড়া, বিশেশ্বর গ্রামের মতিয়ার রহমানের পৈত্তিক সম্পতি (জমির ধরন কৃষি) এক একর ২৯ শতাংশ মধ্যে ৮০ শতাংশ জমি সন্ত্রাসী কায়দায় দখল করেন সায়িদ আলী গং।
সরেজমিনে গিয়ে জানা যায়, মতিয়ার রহমানের পৈত্রিক সম্পতির ২৫ শতাংশর জমির উপর বসতবাড়ি করে দীর্ঘদিন বসবাস করে আসিতেছে। কিন্তু সায়িদ আলী, সৈয়দ আলী, রোস্তম আলী, আমিনুল ইসলাম, দুখু মিয়া, মোজাম্মেল হক, মনতাজ আলী, রতন মিয়া নকল কাগজ তৈরি করে জমির মালিকানা দাবি করে আসছেন মতিয়ার রহমান তা অস্বীকার করলে বাড়িঘরে হামলা ও প্রাণনাশের হুমকি প্রদান করেন গত মে মাসে ৩০ তারিখ বাড়িঘরে হামলা ও প্রাণনাথের হুমকি দেওয়ায়, লিখিত অভিযোগ করা হয় কুড়িগ্রাম সদর থানায়। ফলে এসআই সোহেল ঘটনা স্থলে আসেন নিরপেক্ষ তদন্ত করার জন্য।
তিনি দুই পক্ষকে শান্ত থাকা উত্তেজিত পরিস্থিতি বুদ্ধিমত্তা শহীদ নিয়ন্ত্রণ রাখতে প্রশংসিত ভূমিকা রাখেন। কিন্তু তিনি চলে যাওয়ার পর কয়েকদিন পর আরও ক্ষিপ্ত হয়ে পর্যায়ক্রমে তার জমি আরো দখল করার অভিযোগ দেন মতিয়ার রহমান। এ ব্যাপারে কথা বলতে চাইলে সায়িদ আলী বলেন আমি এ ব্যাপারে কোন কথা বলতে চাই না।


প্রকাশিত: জুন ১৪, ২০২৬ | সময়: ৩:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ