তানোরে ভাতিজিকে ধর্ষনের অভিযোগে, চাচা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, তানোর: রাজশাহীর তানোরে ( ৩৫) বছর বয়সী ভাতিজিকে ধষণ করেছে তার আপন চাচা। এঘটনায় ধর্ষিতার ভাবি বাদি হয়ে গতকাল রবিবার তানোর থানায় মামলা দায়ের করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মামলার আসামী মকবুল হোসেনকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের আড়াদিঘী গ্রামে।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, তালন্দ ইউনিয়নের আড়াদিঘি গ্রামের মকবুল হোসেনের আপন ভাতিজির (৩৫) চিকিৎসার করাবে বলে গত ৩ জুন তার বাড়িতে নিয়ে যায়। রাতে জোর করে মকবুল তার ভাতিজিকে ধর্ষণ করেন। বিষয়টি ধামা চাপা দেবার জোর তদবীর চলে। এবং থানায় মামলা না করার জন্য ভয়-ভীতি দেখায়। ধর্ষণের বিষয়টি গ্রামের লোকজন জানাজানি হলে স্থানীয় লোকজন থানা পুলিশকে জানায়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ভিকটিমে ভাবি ‘বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।


প্রকাশিত: জুন ৮, ২০২৬ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ