সর্বশেষ সংবাদ :

বদলগাছীতে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

বদলগাছী প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার ১৭ মে দুপুর আড়াই টার দিকে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি থেকে হুইল চেয়ার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনকে আরও সহজ, স্বাভাবিক ও মর্যাদাপূর্ণ করতে সরকার বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার, আর সেই লক্ষ্য থেকেই হুইল চেয়ার বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, রেজাউন্নবী স্যান্ডো প্রমূখ।
উপজেলার ১০ জন প্রতিবন্ধী উপকারভোগীর মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়।
হুইল চেয়ার পেয়ে উপকারভোগী ও তাদের পরিবারের সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং এ উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


প্রকাশিত: May 19, 2026 | সময়: 3:09 am | সুমন শেখ