সর্বশেষ সংবাদ :

বড়াইগ্রামে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান উদ্বোধন

বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে অভ্যন্তরীন বোরো ধান, চাল ও গম সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলার বনপাড়া খাদ্যগুদামে প্রধান অতিথি হিসাবে সংসদ সদস্য আব্দুল আজিজ এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজীর সভাপতিত্বে ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের জাহাঙ্গীর, উপজেলা খাদ্য পরিদর্শক মাহাবুবা পারভীন, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, উপজেলা চালকল মালিক সমিতির সম্পাদক কিশোর কুন্ডু ও পৌর যুবদলের সভাপতি মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
এ সময় খাদ্য নিয়ন্ত্রক ডালিম কাজী জানান, চলতি মৌসুমে খাদ্য সংকট নিরসনে চালকল মালিকদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে ৯২৩৮ মেট্রিক টন বোরো চাল (সিদ্ধ), প্রান্তিক কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা দরে ৫০০ মেট্রিক টন বোরো ধান এবং ৩৬ টাকা দরে ৮২০ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


প্রকাশিত: May 17, 2026 | সময়: 4:54 am | সুমন শেখ