সর্বশেষ সংবাদ :

নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে মারধরের অভিযোগ ‎

নিয়ামতপুর প্রতিনিধি:‎ ‎নওগাঁর নিয়ামতপুরে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে মারধর ও স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর ভাই সবুজ আলী মন্ডল বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
‎অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের লক্ষ¥ীপুর গ্রামের রবিউল, অবলা, রুমি ও রিয়াদ পূর্বের শত্রুতার জেরে তার ভাগিনা মাহিন ও বোন মাহাবুবা খাতুনের ওপর হামলা চালায়।
‎ভুক্তভোগীদের দাবি, পূর্ব বিরোধের জেরে লক্ষিপুর মাদ্রাসার আম বাগানে একা পেয়ে মাহিনকে মারধর করে রিয়াদ।
‎আহত মাহাবুবা খাতুন জানান, তার ছেলে মাহিনকে মারধর করে পানিতে ফেলে দেওয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেলে পথিমধ্যে রবিউল ও রুমি তাকে এলোপাতাড়ি মারধর করে। এ সময় তার কানের প্রায় ৩ আনা স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি তার মাথায় আঘাত করা হয় এবং বাঁশের লাঠি দিয়ে বাম হাতে আঘাত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ‎বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
‎ভুক্তভোগী মাহাবুবার মা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ‎এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।
‎নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: May 5, 2026 | সময়: 5:26 am | সুমন শেখ