বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ভবানীগঞ্জ পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গত শনিবার বিকেলে ভবানীগঞ্জ গোডাউন মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে পৌর বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে কমিটি বিলুপ্ত ঘোষণা করেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল রাজ্জাক।
পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোজাম্মেল হক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ১ নং সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব, উপস্থিত ছিলেন ২ নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, ১ নং ওয়ার্ড সভাপতি মোস্তাক আহমেদ, ২ নং ওয়ার্ড সভাপতি আহাদ আলী, ২ নং ওয়ার্ড সম্পাদক আবুল কালাম, ৪ নং ওয়ার্ড সভাপতি মন্টু, সম্পাদক ফিরোজ হোসেন, ৫ নং ওয়ার্ড সভাপতি দুলাল হোসেন, ৬ নং ওয়ার্ড সভাপতি মোবারক হোসেন, ৬ নং ওয়ার্ড সম্পাদক আবুল কালাম, ৭ নং ওয়ার্ড সম্পাদক সেলিম, ৮ নং ওয়ার্ড সভাপতি আফজাল হোসেন, সম্পাদক কামরুজ্জামান, ৯ নং ওয়ার্ড সভাপতি আলতাফ হোসেন, সম্পাদক মাহফুজ প্রমূখ।