সর্বশেষ সংবাদ :

নলডাঙ্গায় আগুনে পুড়ে মরলো ৮টি ছাগল

নলডাঙ্গা প্রতিনিধি :

নাটোরের নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের নশরতপুর গ্রামে শেষ রাতে বসতবাড়ির আগুনে পুড়ে মরলো ৮টি ছাগল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল-২০২৬) ভোর রাতে নশরতপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে সাহাবুরের ছাগলের ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে সাহাবুরের ৮টি ছাগল পুড়ে মারা যায় এবং আরো ২টি ছাগল গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

নলডাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

এম জহুরুল /শামি


প্রকাশিত: April 23, 2026 | সময়: 5:29 pm | Daily Sunshine