বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী ডেভেলপার এসোসিয়েশনের (রেডা) উদ্যোগে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশাকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার রাত সাড়ে ৭টায় রেডার কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা জেলা পরিষদের প্রশাসক ও রেডার সহ-সভাপতি হিসবে দায়িত্ব পালন করছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রেডার সভাপতি ও রহমান ডেভেলপার এন্ড এসোসিয়েটের ব্যবস্থাপনা পরিচালক তৌফিকুর রহমান লাভলু, সাধারণ সম্পাদক ও আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি, সাংগঠনিক সম্পাদক ও রেড ব্রিক প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মেজবা-উল-বারি সওদাগর, রেডার সদস্য ও সুকর্ণা ডেভেলপারের শেয়ার হোল্ডার খন্দকার তাজুল ইসলাম, ত্রিকোন প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক আসমা-উল-হুসনা, রিচ টাউনের ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুল ইসলাম, কবীর হোসেন ডেভেলপারের ব্যবস্থাপনা পরিচালক কবীর হোসেন, সুকর্ণা ডেভেলপারের শেয়ার হোল্ডার শামিমুল ইসলাম মুনসহ রেডার অন্যান্য নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা ডেভেলপার সেক্টরের বিভিন্ন সমস্যা শুনেন ও বিষয়গুলো সমাধানের আশ্বাস দেন। আগামীতে রেডাভুক্ত ডেভেলপাররা ছাড়া নগরীতে যত্রতত্রভাবে বহুতল ভবন নির্মাণের বিষয়টি দেখা হবে বলেও মত প্রকাশ করেন।