সর্বশেষ সংবাদ :

মুসলিম ধর্ম গ্রহণ শিক্ষার্থীর, অপহরণের মামলা পরিবারের, সমাধান করলো পুলিশ

লিয়াকত আলী বাবলু,মহাদেবপুর :

হিন্দু ধর্ম থেকে এফিডেভিটের মাধ্যমে এবং কালেমা শাহাদাত পাঠ করে মুসলিম ধর্ম গ্রহণ করে ৭৭ দিন বাইরে থেকে বর্তমানে প্রকাশ্যে ইসলাম ধর্ম পালন করছেন মহাদেবপুরের নও মুসলিম ফাতেমা সিনথিয়া।

 

মহাদেবপুর উপজেলার দোহালি গ্রামের প্রবীণ চন্দ্র মন্ডল এর কন্যা এবং নওগাঁ সরকারি বিএমসি মহিলা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রিমা রানী মন্ডল (২২) স্বেচ্ছায় গত ২৫ ইং সালের ডিসেম্বর মাসের ২৫ তারিখে নিজ বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে নিরুদ্দেশ হয়ে যান। প্রাইভেট শিক্ষক আত্মীয়-স্বজন সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এ বিষয়ে মহাদেবপুর থানায় ৭ জানুয়ারি ২০২৬ সালে একটি জিডি করেন তার বাবা প্রবীণ চন্দ্র মন্ডল। এতেও কাজ না হলে পরবর্তীতে ফেব্রুয়ারি মাসের ১ তারিখে (জোরপূর্বক অপহরণ) নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় মহাদেবপুর থানায় এজাহার করা হয়। দীর্ঘদিন মেয়ের খোঁজ না পেয়ে মা সুচিত্রা রানী মন্ডল মেয়ের শোকে গত ২৪ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করলে সমাজে নানা রটনার জন্ম দেয়।

বিষয়টি আমলে নিয়ে মহাদেবপুর থানা পুলিশ ভিকটিমকে উদ্ধারে নানা তৎপরতা শুরু করেন। গভীর তদন্তে মহাদেবপুর থানা পুলিশ জানতে পারে ভিকটিম নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন চৌমুহনী এলাকায় অবস্থান করছেন।

মহাদেবপুর থানার ওসি তদন্ত আব্দুর রহিম এর নেতৃত্বে এই মামলার তদন্তকারী কর্মকর্তা খান শহিদুল হক, মহিলা পুলিশ কনস্টেবল মাসুদা সহ পুলিশের একটি টিম ১১ মার্চ ভিকটিমকে উদ্ধারে রওনা হন এবং উল্লিখিত স্থান থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। ১২ মার্চ বৃহস্পতিবার ভিকটিমকে নওগাঁ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিজ্ঞ আদালত ভিকটিমের জবানবন্দী শেষে নিজ জিম্মায় দেন। বিভিন্ন সূত্রে জানা গেল- রিমা রানী নিজ ইচ্ছাই বাড়ি থেকে বের হওয়া ,হিন্দু ধর্ম থেকে এফিডেভিট এর মাধ্যমে কালিমা শাহাদত পাঠ করে প্রিয় ধর্ম ইসলাম গ্রহণ করা, তার শিক্ষক আত্মীয়-স্বজন বিব্রত বোধ করা ,থানায় জিডি, মামলা দায়ের, মায়ের মৃত্যু, পারিবারিক অশান্তি সবকিছুর যবনিকা ঘটিয়ে ৭৭ দিন হিজরতের পর প্রিয় ধর্ম ইসলাম প্রকাশ্যে পালন করতে সক্ষম হয়েছেন শক্ত ঈমানের অধিকারী বর্তমান নও মুসলিম ফাতেমা সিনথিয়া।

সানশাইন /শামি


প্রকাশিত: March 14, 2026 | সময়: 10:13 am | Daily Sunshine