একই ইউনিয়নের দুই জনপ্রতিনিধি,এবার সংসদ নির্বাচনে মুখোমুখি

নুরুজ্জামান ,বাঘা :
আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২২-জানুয়ারী) থেকে শুরু হয়েছে সকল প্রার্থীদের প্রচার-প্রচারনা , গণসংযোগ ও মাইকিং। সেই সাথে সেঁটে দেয়া হচ্ছে প্রতীক সম্বলিত বিলবোর্ড, ফেস্টুন। তবে একই ইউনিয়নের দু’জন জনপ্রতিনিধি উপজেলা পরিষদ থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুই দলের পক্ষে প্রার্থী মনোনীত হওয়ায় চমক দেখা দিয়েছে রাজশাহীর -৬ চারঘাট-বাঘা আসনে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার চারঘাট ও বাঘা উপজেলা নিয়ে রাজশাহী ৬- আসন। এই আসনে এবার ৪ টি রাজনৈতিক দল থেকে মোট চারজন প্রার্থী সংসদ নির্বাচনে অংশ গ্রহন করেছেন। তবে একই ইউনিয়ন থেকে সাবেক চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ ধানের শীষ এবং সাবেক ভাইস চেয়ারম্যান বাংলাদশে জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী অধ্যক্ষ নাজমুল হক এবার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। বিষয়টি এলাকায় ব্যাপক ভাবে আলোড়ন ও চাঞ্চল্য সৃষ্টি করেছে।

এদিকে গতকাল ২২ জানুয়ারী বাংলাদেশ নির্বাচন কমিশন(ইসি) থেকে প্রচার-প্রচারনার অনুমতি দেওয়ায় স্ব-স্ব প্রার্থীর পক্ষ থেকে শুরু হয়েছে প্রচার মাইক। একই সাথে পাড়া-মহল্লায় ছেঁয়ে যাচ্ছে ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ড। সকল দলের পক্ষ থেকে প্রতিটা ইউনিয়নে চালু করা হয়েছে নির্বাচনী ক্যাম্প(অফিস)। সেখানে দলীয় লোকজন বসে চা-চক্র করা সহ প্রতিটা পাড়া-মহল্লায় গিয়ে নিজ-নিজ দলের পক্ষে দলীয় প্রতীকে ভোট চাইছেন। ফলে ভোটারদের মাঝে শুরু হয়েছে কিছুটা উৎসাহ-উদ্দীপনা। অনেকেই তাঁদের পছন্দের প্রার্থীর যোগ্যতা জাহির করে গলা ফাটাচ্ছেন বিভিন্ন মোড় এবং চায়ের দোকানে। তবে দুপুর ২ টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং এর উচ্চ শব্দে প্রাই সকল প্রার্থীর’ই নাম শোনা যাচ্ছে।

এই আসনে যারা নির্বাচন করছেন তাদের মধ্যে রয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক চারঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, তাঁর দলীয় প্রতীক (ধানের শীষ)। অপর দিকে সাবেক চারঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদশে জামায়াতে ইসলামী মনোনীত প্রাথী অধ্যক্ষ নাজমুল হক এবার (দাঁড়িপাল্লা) প্রতীক নিয়ে ভোট যুদ্ধে নেমেছেন। এই দুই নেতার বাড়ি চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের পাশা-পাশি গ্রামে। এখানে জাতীয় পাটির সাবকে উপজেলা সদস্য সচিব ইকবাল হোসনে পেয়েছেন (লাঙ্গল)। এবং ইসলামী আন্দোলন বাংলাদশ মনোনীত প্রাথী আবদুস সালাম সুরুজ পেয়েছেন তাঁদের দলীয় প্রতীক (হাতপাখা)।

বাঘা ও চারঘাট উপজেলার ভোটার এবং সুশীল সমাজের লোকজন জানান, গতকাল বৃহস্পতিবার থেকে মনে হচ্ছে নির্বাচনের সময় ঘনিয়ে এসেছে। একাধিক মাইক এবং পোস্টার দেখে মনে হচ্ছে , ভোটের মাঠে গরম বাতাস বইতে শুরু হলো। তবে এখন পর্যন্ত প্রচার-প্রচারণা এগিয়ে রয়েছেন একই ইউনিয়নের সাবেক দুই জনপ্রতিনিধি ও প্রবীন রাজনীবিদ আবু সাঈদ চাঁদ এবং অধ্যক্ষ নাজমুল হক।

সানশাইন /শামি


প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬ | সময়: ৩:২৯ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর