, , ।
ইমাম হোসেন, সানশাইন ডিজিটাল:
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীদের উপর হামলা করায় ও এর সাথে জড়িত দুর্বৃত্তদের অতি দ্রুত আইনের আওতায় এনে অবিলম্বে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা সহ সমগ্র দেশব্যাপী জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে প্রতিবাদ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৩ টার সময়, রাজশাহী-(৫) পুঠিয়া ও দুর্গাপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের নেতৃত্বে ওই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষরা ওই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়। উক্ত প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি পুঠিয়া সদরের, পুঠিয়া ডাল মিল হতে, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট প্রদক্ষিণ করে, আবার পুঠিয়া ডাল মিলে এসে সংক্ষিপ্ত পথসভা শেষে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
এসময় ওই প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাবেক উপজেলা চেয়ারম্যান, ২০০০৮ ও ২০১৮ এবং ২০২৬ সালে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, অতি দ্রুততম সময়ের মধ্যে প্রার্থীদের ওপর নেক্কারজনক হামলাকারী, ও দুষ্কৃতিকারীদের বের করে আইনের মুখোমুখি করতে হবে। এসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উক্ত বিচারের দাবি, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন পুঠিয়া দুর্গাপুরে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। ব্যারিস্টার আবু বকর সিদ্দিক (রাজন), বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আসাদুজ্জামান আবু হায়াত, যুগ্ন-সাধারণ সম্পাদক পুঠিয়া উপজেলা বিএনপি। জয়নাল আবেদী, সাংগঠনিক সম্পাদক (সাবেক) পুঠিয়া উপজেলা বিএনপি। রানা মন্ডল, জাতীয়তাবাদী যুবদল সদস্য, রাজশাহী জেলা শাখা।
সহ পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বহু নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গত ৫ নভেম্বর চট্টগ্রামে নির্বাচনী জনসংযোগের সময় নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছিলেন। চট্টগ্রাম নগরের চান্দগাঁও চালিতাতলী খন্দকারপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এতে সেসময় দু’জন আহত হন। এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে বিএনপির মনোনীত প্রার্থী। মাত্র এক মাস ৭ দিনের মাথায়, আবারো দিনের আলোয় মোটরসাইকেল থেকে সরাসরি মাথায় গুলি করার মত ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে রাজধানী ঢাকার এভার কেয়ার হসপিটালের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, ‘ইনকিলাব মঞ্চ’ এর আহ্বায়ক, শরিফ ওসমান বিন হাদী। একই সঙ্গে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার কথা রয়েছে।
সানশাইন /শামি