খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবি ছাত্রদল নেতার উদ্যোগে দোয়া মাহফিল

জাবি প্রতিনিধি :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদল নেতা মমিনুর রহমান লাজুর উদ্যোগে শনিবার (০৬ ডিসেম্বর) ক্যাম্পাসে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জাবি শাখা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নবীনুর রহমান নবীন, যুগ্ম-আহ্বায়ক মশিউর রহমান রোজেন, যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম-আহ্বায়ক রাজুয়ার, নাজমুস সাকিব, জোবায়েরসহ আহ্বায়ক কমিটির সদস্য আবু বাকের রাশেদ রাশু, মির্জা সোহাগ, মোস্তাফিজ মোমেন, শেখ পলাশ হোসেন, মোস্তাফিজুর, আব্দুল মান্নান, পাপন, রাশেদ, ফুয়াদ, জাবের, তানজির, মেফতা, সাকিব, ফাহিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এ ছাড়াও মওলানা ভাসানী হলের শিক্ষার্থীরা দোয়া মাহফিলে অংশ নেন। অনুষ্ঠানে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

জাবি ছাত্রদল নেতা মমিনুর রহমান লাজু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য সবার কাছে দোয়া চাই। তিনি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আবারও বাংলাদেশের হাল ধরতে পারেন।

আলামিন/শামি


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫ | সময়: ১০:৩৯ অপরাহ্ণ | Daily Sunshine