, , ।
স্টাফ রিপোর্টার,বাঘা :
রাজশাহী-৬( চারঘাট-বাঘা) থেকে বিএনপির দলীয় প্রার্থী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ বলেছেন, নির্বাচন না হওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছেন, তারা থেমে যান। কারণ বিএনপি এখনো জীবিত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজশাহীর বাঘা পৌর সভার (৬-৭-৮) নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিকেল সাড়ে ৪ টায় বিএনপি নেতা শাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত কর্মী সভায় আবু সাঈদ চাঁদ বলেন, দেশে ১৬ বছর পর আমরা ভোট দিবো। এই ভোটের জন্য আমরা অনেক সংগ্রাম করেছি। অনেকেই মৃত্যু ও পঙ্গুত্ব বরণ করেছেন। আমরা স্বাধীন সার্ভভোমত্ব রাষ্ট্র গঠন করতে চাই। আমরা জুলাই সনদকে অস্বীকার করছিনা। তবে এই সনদের চুড়ান্ত রায় দিবেন এ দেশের জনগণ।
তিনি নির্বাচন না হওয়ার জন্য যারা দেশের মধ্যে নানা রকম পায়তারা করছেন তাদের বিরুদ্ধে হুশিয়ারী দিয়ে বলেন, বিএনপি এখনো জিবীত। রাজপথে নেমে আপনারা ড. ইউনুসকে ভয় দেখাতে পারেন, কিন্তু বিএনপিকে নয়। তিনি ভোট নিয়ে কোন প্রতিবন্ধিকতা হলে বর্তমান সরকারকেও ছেড়ে দেয়া হবেনা বলে হুশিয়ারী দেন।
আবু সাঈদ চাঁদ বলেন, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে তারুন্যের প্রতীক তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করতে চাই। তিনি ইতোমধ্যে ওয়াদা করেছেন বিএনপি নির্বাচিত হলে এ দেশের ১ কোটি বেকারদের কর্মসংস্থান করবেন। তিনি বলেন, আমরা বাঁচতে চাই। এদেশের কৃষক, শ্রমিক-জনতা, মা-বোন এবং আমাদের চারঘাট-বাঘা এলাকায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ মানুষদের নিয়ে। তিনি নির্বাচিত হলে নদী ভাঙ্গন কবলিত মানুষদের সমস্যা সর্ব প্রথম সমাধান করবেন বলে আশ্বাস দেন।
আবু সাঈদ চাঁদ জামায়াত নেতাদের উদ্দেশ্যে বলেন, আপনারা ধর্মের দোহায় দিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করবেন না। আমাদের নেতা তারেক রহমান ঘোষনা দিয়েছেন, আমরা সরকার গঠন করতে পারলে এ দেশের সকল মসজিদের ইমাম এবং মোয়াজ্জেমের বেতন সরকারি ভাবে প্রদান করবো। এদেশে সংখ্যালঘু বলে কোন শব্দ থাকবেনা।এটা তারেক জিয়ার ঘোষণা। তিনি ধিক্কার দিয়ে বলেন, আপনারা এক সময় যাদের মন্দির ভেঙ্গে গুড়ো করেছেন, এখন তাদের পুজা মন্ডপে গিয়ে বসে থাকেন। আবার বাড়ি-বাড়ি গিয়ে ভোট ও চাচ্ছেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির নেতাকর্মীরা নানা প্রতিকূলতা, দমন-পীড়ন, মামলা-হামলার মধ্যেও রাজপথ ছাড়েননি। তারা প্রমাণ করেছেন, বিএনপিকে দমিয়ে রাখা যায় না। যারা এই কঠিন সময়ে সংগঠনকে ধরে রেখেছেন, তাদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
যুবদল নেতা শফিকুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন ,দলের সাবেক উপজেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোকলেছুর রহমান মুকুল, সুরুজ জামান, পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, জেলা ছাত্রদলের আহবায়ক শামিম সরকার, উপজেলা যুবদল নেতা সালে আহাম্মেদ (সালাম), পৌর বিএনপি নেতা আব্দুল লতিফ প্রমুখ।
উপস্থিত ছিলেন সাবেক পৌর বিএনপির সভাপতি আমজাদ হোসেন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সবশেষে বাদ মাগরিব আবু সাঈদ চাঁদ স্থানীয় গনমাধ্যম কর্মীদের সাথে বাঘা শাহদৌল্লা সরকারী কলেজের সভাকক্ষে এক মতবিনিময় সভা করেন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আপনাদের প্রতি আমাদের আস্থা রয়েছে। আপনার জাতির বিবেক। আমি আপনারদের কাছে এলাকার উন্নয়ন সহ নানা বিষয়ে পরামর্শ মুলক সার্বিক সহযোগিতা কামনা করছি। তাঁর এই আমন্ত্রনে গনমাধ্যম কর্মীরা খুশি হন এবং তিনি নির্বাচনে বিজয়ী হলে এলাকার জন্য কি-কি করবেন, সে সব বিষয় নানা প্রশ্ন করেন।
সানশাইন /শামি