, , ।
যবিপ্রবি প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট।সেই টুর্নামেন্টের প্রস্তুতিকে সামনে রেখে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে অনুষ্ঠিত হয়েছে আন্তঃব্যাচ ফুটবল টুর্নামেন্ট। যেখানে চ্যাম্পিয়ন হয়েছে টিম নিউট্রিব্লিটজ এবং রানার্স আপ হয়েছে টিম থান্ডার-১৩।
আজ ২৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে দুপুর ১২টায় জমকালো ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।উক্ত ফাইনাল ম্যাচে টিম নিউট্রিব্লিটজের মুখোমুখি হয় টিম থান্ডার-১৩ । এতে টিম থান্ডার-১৩ কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হন টিম নিউট্রিব্লিটজ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও পুষ্টি ও খাদ্য প্রযুক্তি(এনএফটি) বিভাগের সহযোগী অধ্যাপক ড.ওমর ফারুক এবং উক্ত বিভাগের শিক্ষকেরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ড.ওমর ফারুক বলেন,”মূলত এই আয়োজনটি করা হয়েছিল আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে।যেখানে আমাদের বিভাগের সকল শিক্ষক ছাত্রদের পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছে।আমাদের ছাত্ররাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই খুবই সুশৃঙ্খল ও বন্ধুত্তসুলভভাবে এই টুর্নামেন্টটি শেষ করেছে।এতে আমরা খুবই সন্তুষ্ট।
তিনি আরো বলেন,”শুভকামনা রইলো চ্যাম্পিয়ন,রানার্স আপ দলের জন্য।আর যারা জয়ী হতে পারিনি তাদের জন্যও সুযোগ রয়েছে পরের বার আরো ভালো করার।
এছাড়াও বিজয়ী দলের ক্যাপ্টেন মো:হাবিবুর রহমান বলেন,“আমরা শুরু থেকেই জয়ের জন্য খেলেছি। দলগত প্রচেষ্টা আর পরিশ্রমের ফলেই আজ চ্যাম্পিয়ন হতে পেরেছি। শুধু জয়ই নয়, এই টুর্নামেন্ট পুরো ডিপার্টমেন্টের সবার মধ্যে সম্পর্ককে আরও দৃঢ় করেছে।যেটা পুরস্কারের চাইতেও বড় প্রাপ্তি”।
এবং রানার্স আপ দলের ক্যাপ্টেন দূর্জয় হালদার বলেন, “খুব কাছাকাছি লড়াই হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গোল হজম করতে হয়েছে। তবে এই খেলায় অংশগ্রহণ পুরো ডিপার্টমেন্টের সবার মধ্যে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ ও দৃঢ় করেছে।যেটা আমাদের সবচেয়ে বড় পাওয়া।আগামী আসরে ও আমরা এমন আয়োজন চাই।
উল্লেখ্য যে,টুর্নামেন্টটি গত ২১ সেপ্টেম্বর শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত চলে।যেখানে মোট পাঁচটি দল অংশগ্রহন করেন।দলগুলো হলো টিম নিউট্রিব্লিটজ,টিম ঠান্ডার-১৩,টিম সোফ্রোসিন-১৪, টিম ক্যাফেইন-১৫ এবং টিম নিউট্রিনোভা-১৬।
সানশাইন /শামি