সর্বশেষ সংবাদ :

রাজশাহী কলেজে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা

স্টাফ রিপোর্টার, :

রাজশাহী কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী কলেজ বিএনসিসি, রোভার ও রেঞ্জার ইউনিটের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

 

“মাদকমুক্ত তারুণ্য চাই”, “মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সমাধান” এবং “কৌতূহলে মাদক নিলে জীবন হবে অর্থহীন, পরিবারে নেমে আসবে দুর্দশা সীমাহীন” এমন সচেতনতামূলক শ্লোগানে কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালিটি শুরু হয়। এতে অংশ নেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী, বিভিন্ন বিভাগের শিক্ষক-জ্জু, বিএনসিসি, রোভার, রেঞ্জার সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

র‍্যালিটি কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ শেষে রজনীকান্ত সেন মঞ্চের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, গোটা সমাজ ও জাতিকেও বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে একত্রে কাজ করতে হবে।

উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী তাঁর বক্তব্যে বলেন, মাদকবিরোধী এই আন্দোলনকে সামাজিক দায়িত্ব হিসেবে নিতে হবে। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণ ছাড়া বিকল্প নেই।

র‍্যালি ও পথসভায় উপস্থিত শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং এর কুফল ও ভয়াবহতা সম্পর্কে সকলকে সচেতন করেন।

ফেরদৌস/শামি


প্রকাশিত: September 11, 2025 | সময়: 7:45 pm | Daily Sunshine