সর্বশেষ সংবাদ :

রাজশাহীর দুর্গাপুরে ওপেন হাউজ ডে: সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুবায়ের তুহিন,  ডিজিটাল :

রাজশাহীর দুর্গাপুরে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত হলো ওপেন হাউজ ডে সচেতনতামূলক মতবিনিময় সভা। বুধবার সকাল ১০টায় দুর্গাপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

 

 

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।

তিনি তাঁর বক্তব্যে ট্রাফিক আইন মেনে চলা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্ধ, অপহরণ প্রতিরোধ, ইভটিজিং মোকাবিলা, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, মাদক সেবন প্রতিরোধ এবং কিশোর গ্যাং নির্মূলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া সার্কেল অফিসার কুদরত-ই-খোদা শুভ।
সভায় সভাপতিত্ব করেন দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনায় বক্তারা সবাইকে একসাথে কাজ করে একটি অপরাধমুক্ত, সচেতন ও নিরাপদ সমাজ গড়ে তোলার আহ্বান জানান।


প্রকাশিত: September 3, 2025 | সময়: 8:51 pm | Daily Sunshine